০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান দিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৫০৬

বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বস্ত করেন।

শনিবার বিকেল সাড়ে ৫টায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেনাপোল পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বলসহ অন্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক ও আবদার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

সর্বাধিক পঠিত

শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান দিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন

শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান দিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন

আপডেট: ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬