১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শার্শায় চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড ফোন জব্দ, গ্রেপ্তার ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫১৬

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. ইমরান হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ইমরান ও তাঁর এক পলাতক সহযোগীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। শার্শা-জামতলাগামী পাকা সড়কে ‘ভাই ভাই’ ছ-মিলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া এলাকার মোহাম্মাদ আলী আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ইমরানের হেফাজত থেকে চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইমরান হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

নোয়াখালী পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের আশ্বাস ডিডি মেহেদীর

শার্শায় চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড ফোন জব্দ, গ্রেপ্তার ১

আপডেট: ১০:১৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬