০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বেনাপোলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫০৬

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বেনাপোল পৌরসভার বিয়ে বাড়ি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।

বেনাপোল পৌরসভার উদ্যোগে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম, স্যানিটারি কর্মকর্তা রাশিদা খাতুন, পৌরসভার সরকারি কর্মকর্তা রনি হোসেন, বেনাপোল পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রানুজ্জামান দিপু, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে বেনাপোল পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম।

তিনি বলেন, জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

কর্মসূচির মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বাধিক পঠিত

নোয়াখালী পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের আশ্বাস ডিডি মেহেদীর

বেনাপোলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট: ১২:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬