১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৪

বেনাপোল প্রতিনিধি:
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় ছুটে গেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের নিজ বাসভবনে যান। শাহাবুদ্দিন সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

এদিকে, শাহাবুদ্দিন আহমেদের ছোট ভাই আবু সাঈদও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

বাসায় গিয়ে আবু তাহের ভারত অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের পাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় আবু তাহের ভারত বলেন, “শাহাবুদ্দিন একজন দক্ষ ও নিষ্ঠাবান সাংবাদিক। তিনি সবসময় সংবাদ সংগ্রহ এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার কাজে নিয়োজিত থাকেন। সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের কোনো দল নেই। তাদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত। আমাদের মধ্যে রাজনৈতিকভাবে মতপার্থক্য বা গ্রুপিং থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের মধ্যে কোনো গ্রুপিং থাকা উচিত নয়। সাংবাদিকরা সব দলের ও সব শ্রেণির মানুষের কথা তুলে ধরবেন।”

আবু তাহের ভারত বলেন, শাহাবুদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন—এ খবর পেয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি বাসায় এসেছেন। মহান আল্লাহর কাছে তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাজমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ, ইসহাক মেম্বার, নামাজগ্রাম ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার আলী, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি, ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন, বিএনপি নেতা মিন্টু, জুয়েল, সাংবাদিক মশিয়ার, ফারুক হোসেন, পৌর নেতা স্বপন হোসেন, নাজমুল হোসেন, কামরুল, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

সর্বাধিক পঠিত

জমির বিজ্ঞপ্তি

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত

আপডেট: ০৯:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬