যশোর সদর উপজেলার কালিতলা মোড়ে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নাজমা (৩৬) নামে এক নারী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
আহত নাজমা যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলেম বেপারির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমা কালিতলা মোড় দিয়ে রিকশায় যাওয়ার সময় হঠাৎ তাঁর ওড়না চলন্ত রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।




















