যশোর শহরের দড়াটানা মোড় সংলগ্ন এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুনামি (২০) নামে এক তরুণী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুনামি যশোর সদর উপজেলার সার্কিট হাউস পাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামি একটি অটোরিকশায় করে কুইন্স হসপিটালের দিকে যাচ্ছিলেন। পথে দড়াটানা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সুনামি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।




















