০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মসজিদে টাকা দেওয়াকে কেন্দ্র করে রডের আঘাতে আহত ১,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৩

যশোরে মসজিদে টাকা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জহুর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত জহুর আলী যশোর সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ইছালি এলাকার বাসিন্দা। তিনি আফসার সরদারের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর মসজিদে টাকা দেওয়াকে কেন্দ্র করে জহুর আলীর সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে রাজাপুর জামতলা এলাকায় জহুর আলীকে একা পেয়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রড দিয়ে জহুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।

হামলার পর স্থানীয়রা জহুর আলীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বর্তমানে তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় রাজাপুর এলাকার কালাম (৩৫), পিতা বাবর আলী; নিয়াজউদ্দিন (৪৫), পিতা গামসুদ্দিন এবং শাহীন (৩৬), পিতার নাম জানা যায়নি—এই তিনজনের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও হামলার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত জহুর আলীর পরিবারের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

৫ আগস্টের পরও তেল-গ্যাস নীতিতে ধারাবাহিকতা থাকবে: পরিবেশ প্রতিমন্ত্রী

যশোরে মসজিদে টাকা দেওয়াকে কেন্দ্র করে রডের আঘাতে আহত ১,

আপডেট: ০৪:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬