০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে বৃদ্ধ নিহতের অভিযোগ, পাঁচজন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আগদিয়া গ্রামের আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, আজমল বিশ্বাসের টিউবওয়েলের পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে কথাকাটাকাটির একপর্যায়ে আজমল বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা সাইফুলকে মারধর করেন বলে অভিযোগ করেন স্বজনেরা।

পরে গুরুতর আহত অবস্থায় সাইফুল বিশ্বাসকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

বুধবার দুপুরে নড়াইল জেলা হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, নিহত সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

রেলের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, নজরে পরিচালক আল ফাত্তাহ

নড়াইলে বৃদ্ধ নিহতের অভিযোগ, পাঁচজন গ্রেপ্তার

আপডেট: ০৩:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬