১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

শংকরপুরে মশিউরের বাড়িতে র‌্যাবের অভিযান, মাটির নিচে কলস থেকে ১৮৫ বোতল সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫০৯

যশোর প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার আলোচিত মাদক কারবারি মশিউরের বাড়িতে ফের অভিযান চালিয়েছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের ভেতর থেকে ১৮৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মশিউরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে মাটির নিচে বিশেষভাবে পুঁতে রাখা একটি কলসের সন্ধান পাওয়া যায়। কলসটি উদ্ধার করে এর ভেতর থেকে ১৮৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কাশির সিরাপ পাওয়া যায়। বাংলাদেশে এসব সিরাপ মাদক হিসেবে অবৈধভাবে বিক্রি হয়ে থাকে বলে র‌্যাব জানিয়েছে।

অভিযান শেষে উদ্ধার করা মাদকসহ মশিউরকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব জানায়, এর আগে গত জুন মাসেও মশিউরের বাড়িতে অভিযান চালিয়ে একই কায়দায় ১৩১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও কয়েক দিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে ফের মাদক কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মশিউরের পরিবারের কয়েকজন সদস্যের রাজনৈতিক ও অপরাধজগতের প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

র‌্যাব-৬ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি ৪০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

শংকরপুরে মশিউরের বাড়িতে র‌্যাবের অভিযান, মাটির নিচে কলস থেকে ১৮৫ বোতল সিরাপ উদ্ধার

আপডেট: ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬