১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ঘুসি, ছোট ভাইয়ের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫০৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জায়গাজমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের ঘুসিতে ছোট ভাই অসুস্থ হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন কসবা উপজেলার আকছিনা পশ্চিমপাড়া এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার ছেলে আবু তাহের মিয়া (৬১)। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন শনিবার সকালে নিহতের বড় ছেলে ফারুক কসবা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জায়গাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবু তাহের মিয়ার সঙ্গে তার বড় ভাই বজলু মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বজলু মিয়া তার ছোট ভাইকে ঘুসি মারেন বলে অভিযোগ করা হয়েছে।

এরপর আবু তাহের মাথা ঘুরে মাটিতে পড়ে যান এবং বমি করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, ঘটনাস্থলে ঘুসি দেওয়ার বিষয়টি তারা শুনেছেন। পরে মরদেহ থানায় আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তবে তিনি জানান, প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে আবু তাহের মিয়ার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আবু তাহের মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘুসির সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম উত্তর বন বিভাগে অফিস সহকারী মিজানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ঘুসি, ছোট ভাইয়ের

আপডেট: ১১:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬