১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

রামদাসপুর সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫০৮

চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্তে বিজিবির বাধায় ৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন রামদাসপুর বিওপির ২১৬/এমপি সীমান্ত পিলার দিয়ে ভারতের ১২ বিএসএফের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা রামদাস বিল এলাকা দিয়ে ৬ জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।

খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির তৎপরতায় তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে বিএসএফ ওই ৬ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, পুশ-ইনের চেষ্টা করা ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চালায় বিজিবি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল’: রাশেদ খাঁন

রামদাসপুর সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

আপডেট: ১১:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬