১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে ইমদাদুল হকের গণসংযোগের দ্বিতীয় দিন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫০৮

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ সাদীপুর ১ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় গণসংযোগ করেছেন। এদিন ছিল সাদীপুর ওয়ার্ডে তার প্রচারণার দ্বিতীয় দিন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে তার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে তার সঙ্গে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন, হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বেনাপোল পৌরসভার সাদীপুর ১ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় ইমদাদুল হক ইমদের গণসংযোগ অব্যাহত থাকবে। ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে এদিন দ্বিতীয় দিনের মতো তিনি ওই ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বাধিক পঠিত

জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল’: রাশেদ খাঁন

সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে ইমদাদুল হকের গণসংযোগের দ্বিতীয় দিন

আপডেট: ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬