০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ষষ্ঠ দিনের গণসংযোগে নামাজগ্রাম-দুর্গাপুরে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫১১

বেনাপোল প্রতিনিধি: আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টানা ষষ্ঠ দিনের মতো বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

রোববার (২৩ আগস্ট) দিনব্যাপী নামাজগ্রাম ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকালে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচিত হলে পৌর এলাকার নাগরিক সেবা আরও উন্নত করা, রাস্তাঘাটের উন্নয়ন, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নতিসহ পৌরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী।

এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জব্বার, আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

গণসংযোগে নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের সঙ্গে কথা বলেন। এ সময় নির্বাচনী প্রচারণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনামের প্রলোভনে ৬৭ লাখ টাকা আত্মসাৎ, আটক ১

ষষ্ঠ দিনের গণসংযোগে নামাজগ্রাম-দুর্গাপুরে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ১১:০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬