১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫০৯

যশোরের মনিরামপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ছয় বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং একই গ্রামের মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়।

একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ঘটনার বিষয়টি স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত

পাঁচ বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে’—গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের বিস্ফোরক অভিযোগ

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: ০৭:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬