০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

যশোরে পিয়াসের চারতলা ভবনে পুলিশের অভিযান, দুই নারীসহ আটক ৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫০৩

যশোর শহরের নাজির শংকরপুর-খুলনা রোড এলাকার আলোচিত পিয়াসের চারতলা ভবনে অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় ভবনের একটি ফ্ল্যাট থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ১১টার দিকে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই ভবনে অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলেন—রূপদিয়া এলাকার আইয়ুব আলী, ঢাকার মহাখালী টিএন্ডটি কলোনির সুমন, বকচর এলাকার শুভ্র চৌধুরী, বারান্দীপাড়া পূর্বপাড়ার ফারিয়া এবং ঝুমঝুমপুর এলাকার লিমা খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় ভবনের মালিক পিয়াস পালানোর চেষ্টা করেন। তিনি চারতলার ছাদ থেকে পাশের আরেকটি চারতলা ভবনের ছাদে লাফ দিয়ে যাওয়ার চেষ্টা করলে আহত হন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, পিয়াস দীর্ঘদিন ধরে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে নারী এনে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদক সেবন ও মাদক বিক্রির আসর বসত বলেও অভিযোগ রয়েছে।

অভিযানের সময় একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো মাদকদ্রব্য উদ্ধারের তথ্য জানায়নি পুলিশ।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, অভিযানে দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ভবনটিতে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকসংক্রান্ত অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবি, এমএম কলেজে বিক্ষোভ

যশোরে পিয়াসের চারতলা ভবনে পুলিশের অভিযান, দুই নারীসহ আটক ৫

আপডেট: ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬