১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বেনাপোলে মেয়রপ্রার্থী ইমদাদুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫১০

:
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৬ আগস্ট ২০২৬) গণসংযোগের নবম দিনের কার্যক্রম শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড ও দলের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী।

এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, অজয় পাল ও হযরত আলী উপস্থিত ছিলেন।

এ সময় যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চলছে। এরই ধারাবাহিকতায় নবম দিনের কর্মসূচিও সম্পন্ন হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে মেয়রপ্রার্থী ইমদাদুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

বেনাপোলে মেয়রপ্রার্থী ইমদাদুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

আপডেট: ১০:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬