১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

১৫ আগস্ট ঘিরে বেনাপোলে কঠোর অবস্থানে পুলিশ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫০৫

বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় হাবিবুর রহমান হাবিব (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আসন্ন ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব বেনাপোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাবার নাম শওকত আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানায় দায়ের করা মামলা নম্বর-৩, তারিখ ৫ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, ১৫ আগস্টকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বেনাপোলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতা, সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, ১৫ আগস্ট সামনে রেখে বেনাপোল এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ এই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তারা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকেও গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ডে কান না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে বেনাপোলে কঠোর অবস্থানে পুলিশ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫ আগস্ট ঘিরে বেনাপোলে কঠোর অবস্থানে পুলিশ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট: ১২:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬