০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫০৬

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ৮টার মধ্যে দেশের সব শপিংমল, বিপণীবিতান ও দোকানপাট বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা ও বিলবোর্ডের বাতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ১২ আগস্ট থেকে শপিংমল, বিপণীবিতান ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো।

নির্দেশনায় বলা হয়েছে, শপিংমলের পাশাপাশি চলমান বা অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান*এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা এবং বিলবোর্ডের বাতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিসহ (নেসকো) সব বিদ্যুৎ বিতরণকারী সংস্থাকে নির্দেশনাটি আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বিদ্যুতের ব্যবহার কমানো এবং জাতীয় গ্রিডের ওপর চাপ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেনের স্টপেজ চায় যবিপ্রবি

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ

আপডেট: ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬