০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বেনাপোলে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার একাধিক মামলার আসামি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫০৫

যশোরের বেনাপোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেন্টু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার সেন্টু মিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) সুজাউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। দিঘীরপাড় দক্ষিণপাড়া গ্রামের মোসলেম আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক অবস্থায় সেন্টু মিয়াকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলায় আরও একজনকে সহযোগী আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সেন্টু মিয়ার বিরুদ্ধে এর আগে হত্যা চেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০১৮ ও ২০২১ সালেও তার বিরুদ্ধে পৃথক মাদক মামলা হয়েছিল।

বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মাদ আশরাফ হোসেন বলেন, “বেনাপোল পোর্ট এলাকায় কোনো ধরনের মাদকদ্রব্যের এক পিসও বিক্রি হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সীমান্তবর্তী বেনাপোল এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক কঠোর অবস্থান ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত

সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেনের স্টপেজ চায় যবিপ্রবি

বেনাপোলে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার একাধিক মামলার আসামি

আপডেট: ০৪:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬