০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

যশোর শহরে ৩৫ পিস ইয়াবাসহ নারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫০৯

যশোর শহরের রায়পাড়ার জুলি নামে এক নারীকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে শহরের আরএন রোডে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বোরকার আড়ালে এক নারী ইয়াবা বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা আরএন রোড এলাকায় অভিযান চালান। এ সময় জুলিকে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের পর জুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেনের স্টপেজ চায় যবিপ্রবি

যশোর শহরে ৩৫ পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট: ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬