১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫১৩

যশোর প্রতিনিধি: যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধোপাখোলা এলাকায় আব্দুর কাদেরের দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি বাড়িটির দোতলায় বসবাস করেন। নিচতলায় থাকেন তার মা ও ছোট ভাই মোস্তাফিজুর রহমান। গত সোমবার আব্দুর কাদের বাড়িতে ছিলেন না। তার ছোট ভাইও ঢাকায় অবস্থান করছিলেন।

অভিযোগে বলা হয়, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে প্রবেশ করে। পরে তারা দোতলা ও নিচতলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আলমারিতে রাখা দুটি ফ্ল্যাটের মোট ২৮ ভরি সোনার গহনা এবং নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে গৃহপরিচারিকা বাড়িতে এলে আব্দুর কাদেরের মা দরজা খুলে দেন। এ সময় তিনি হঠাৎ মেঝেতে পড়ে যান। পরে ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, বিভিন্ন আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে রাখা সোনার গহনাও পাওয়া যায়নি।

আব্দুর কাদেরের ধারণা, চোরেরা তার মাকে কোনোভাবে অচেতন করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর পেয়ে আব্দুর কাদের মঙ্গলবার যশোরে ফিরে আসেন এবং চুরির ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

আপডেট: ০৯:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬