১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫২৪

যশোরের শার্শায় পুলিশের অভিযানে পরিত্যক্ত একটি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাজারে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, শার্শা বাজারে কাজী সবুরের ফলের দোকানের সামনে পাকা সড়কে একটি কফি ও কালো রঙের কাঁধে ঝোলানো ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগের মালিক বা মাদক কারবারি সেটি ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামির পরিচয় ও ঠিকানা শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে চেকপোস্টে পুলিশের অভিযান, ভারতীয় মাদক সিরাপসহ গ্রেপ্তার ১

শার্শায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

আপডেট: ১২:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬