০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে শ্রমিক রবিউলের জানাজা-দাফন সম্পন্ন, বন্দরজুড়ে শোকের ছায়া; রোববার ২ ঘণ্টার কর্মবিরতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর শ্রমিক রবিউল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বন্দরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী রোববার সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়া গ্রামে রবিউল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন, বন্দর কর্মকর্তা মো. হান্নানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমিক নেতা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, সদস্য কামরুজ্জামান, শ্রমিক নেতা হান্নানসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

জানাজা শেষে রবিউল ইসলামের মরদেহ পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে তাকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সহকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।

রোববার ২ ঘণ্টার কর্মবিরতি

রবিউল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে আগামী রোববার সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

ইউনিয়ন সূত্রে জানা গেছে, কর্মবিরতির মাধ্যমে রবিউল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হবে।

রবিউলের মৃত্যুতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতাকর্মী ও সহকর্মী শ্রমিকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে শ্রমিক রবিউলের জানাজা-দাফন সম্পন্ন, বন্দরজুড়ে শোকের ছায়া; রোববার ২ ঘণ্টার কর্মবিরতি

বেনাপোলে শ্রমিক রবিউলের জানাজা-দাফন সম্পন্ন, বন্দরজুড়ে শোকের ছায়া; রোববার ২ ঘণ্টার কর্মবিরতি

আপডেট: ০১:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬