১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) দেশটির সীমান্ত নজরদারি অভিযানে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

সীমান্ত পুলিশের কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, বুধবার বিকেলে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি এবং ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ সময় দুজনকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

পরে একই এলাকায় সন্ধ্যায় আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। দ্বিতীয় দফায় আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জন আফগানিস্তানের, ১৩ জন বাংলাদেশের এবং দুজন পাকিস্তানের নাগরিক।

আটক ব্যক্তিদের বিষয়ে বসনিয়া ও হার্জেগোভিনার ফরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে।

সীমান্ত পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আটক ব্যক্তিরা কীভাবে এবং কোন উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

নরসিংদীতে ভূমি কর্মকর্তার সাড়ে ৫ কোটি টাকার সম্পদ, আয়ের উৎস নিয়ে প্রশ্ন

ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

আপডেট: ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬