১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

যশোর থেকে প্রভাতী ট্রেন চালুসহ ৩ দফা দাবিতে রেলওয়ের ডিজিকে স্মারকলিপি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫২৯

যশোর থেকে প্রভাতী ট্রেন চালু, যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার উন্নয়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে শেড নির্মাণের দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’।

রোববার (৯ আগস্ট) যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টারের মাধ্যমে রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, যশোরসহ বৃহত্তর এ অঞ্চলের মানুষের রেল যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র যশোর রেলওয়ে জংশন। এ জংশন থেকে ঢাকা, রাজশাহী, উত্তরাঞ্চল, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল করে। পাশাপাশি বেনাপোল ও কলকাতা থেকে আসা যাত্রীদের রাজধানী ঢাকায় যাতায়াতের ক্ষেত্রেও যশোর জংশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে গুরুত্বপূর্ণ এই রেলওয়ে জংশনে যাত্রীসেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে বলে দাবি করেছে সংগ্রাম কমিটি।

সংগঠনটির নেতারা জানান, যশোর থেকে প্রভাতী ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এর আগে রেলওয়ের পক্ষ থেকে কোচ প্রাপ্তি সাপেক্ষে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

তাদের অভিযোগ, বর্তমানে যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকার অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো ছাউনি না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্মারকলিপিতে যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত যশোর রেলওয়ে জংশনের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকা আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে স্থায়ী শেড নির্মাণের দাবি জানানো হয়।

এ সময় যশোরবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কাওসার আলী ও সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে চেকপোস্টে পুলিশের অভিযান, ভারতীয় মাদক সিরাপসহ গ্রেপ্তার ১

যশোর থেকে প্রভাতী ট্রেন চালুসহ ৩ দফা দাবিতে রেলওয়ের ডিজিকে স্মারকলিপি

আপডেট: ১২:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬