০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫২৩

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইমদাদুল হক ইমদাদ। রোববার (৯ আগস্ট) দিনব্যাপী তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা ও পৌরসভার উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।

এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুব নেতা মনির হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল পৌরসভার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা আরও সহজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা, আধুনিক চাষাবাদে কৃষকদের গুরুত্বারোপ

বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

আপডেট: ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬