০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে দাম পড়ছে ৩৭ টাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৩৭

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দামের মধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি করা মরিচের প্রতি কেজির আমদানি মূল্য পড়েছে ৩৭ টাকা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন জানান, সোমবার ভারত থেকে চারটি ট্রাকে মোট ২৯ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।

আমদানির খবর ছড়িয়ে পড়ার পরপরই হিলি বন্দর এলাকায় খুচরা বাজারে কাঁচা মরিচের দামে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, সোমবার সকালে যে কাঁচা মরিচ প্রতি কেজি ২৮০ টাকায় বিক্রি হচ্ছিল, বিকেলের মধ্যে সেটির দাম কমে ২৫০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ একদিনেই খুচরা বাজারে প্রতি কেজিতে ৩০ টাকা দাম কমেছে।

ব্যবসায়ীদের আশা, ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং ভোক্তারা আরও কম দামে কাঁচা মরিচ কিনতে পারবেন।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে দাম পড়ছে ৩৭ টাকা

আপডেট: ০৪:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬