০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

১০ দফা দাবিতে যশোরে জুলাই যোদ্ধা সংগঠনের সংবাদ সম্মেলন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৩০

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন, যশোর জেলা।

মঙ্গলবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আহাদ হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানান।

তিনি আরও বলেন, সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি থেকে সরে এসে জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিগত সরকারের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না, তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং শহীদ পরিবারের জন্য ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

আহাদ হোসাইন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়; এটি সমগ্র বাংলাদেশের মানুষের অর্জন। তাই কোনো রাজনৈতিক দল যেন এই অর্জনকে এককভাবে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।”

সংগঠনের পক্ষ থেকে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের গেজেট পুনরায় যাচাই করে ভুয়া নাম বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহীদ আব্দুল্লাহ ইবনে শহীদের মা রওশনারা, আরবার মানসুন নীলের মা জেসমিন আক্তার, আবিদ হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

১০ দফা দাবিতে যশোরে জুলাই যোদ্ধা সংগঠনের সংবাদ সম্মেলন

আপডেট: ০৪:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬