০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ সুরক্ষায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন,  করেন অধ্যাপিকা নার্গিস বেগম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫২৮

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত করে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে যশোর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান হাবীব বাপ্পিসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে সবুজ পরিবেশ রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখে।

উদ্বোধনকালে অতিথিরা হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও মনোরম রাখতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং নির্মল বাতাস, ছায়া এবং সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অতিথিরা হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

পরিবেশ সুরক্ষায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন,  করেন অধ্যাপিকা নার্গিস বেগম

আপডেট: ১২:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬