০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকার পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে যশোরে বিএনপির বিশাল আয়োজন, কনসার্ট মাতাবেন মিলা ও শফিক তুহিন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৩৩

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য কনসার্টকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় যশোর টাউন হল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হবে। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হবে।

দিনের কর্মসূচির সবচেয়ে আকর্ষণীয় অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় টাউন হল মাঠে শুরু হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা, শফিক তুহিন, আয়েশা মৌসুমী, মিজানসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। আয়োজকরা আশা করছেন, হাজারো দর্শকের উপস্থিতিতে এটি যশোরের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিণত হবে।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, কর্মসূচিকে সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কাজ করছেন। আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এ আয়োজন স্মরণীয় হয়ে থাকবে এবং যশোরের ইতিহাসে অন্যতম বৃহৎ রাজনৈতিক-সাংস্কৃতিক সমাবেশে পরিণত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

জেলা বিএনপির নেতারা জানান, দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কনসার্টকে কেন্দ্র করে শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

আওয়ামী লীগ সরকার পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে যশোরে বিএনপির বিশাল আয়োজন, কনসার্ট মাতাবেন মিলা ও শফিক তুহিন

আপডেট: ১১:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬