০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ বিজিবির কথিত তথ্যদাতা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৩৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে মো. রুবেল হোসেন (৩০) নামে বিজিবির কথিত এক তথ্যদাতা (ইনফর্মার) অজ্ঞাত ব্যক্তির গুলিতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুল মাঠপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিজিবির তথ্যদাতা হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করতেন। মঙ্গলবার গভীর রাতে ভারত-বাংলাদেশ মহেশপুর সীমান্ত এলাকায় চোরাকারবারীদের গতিবিধি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিদের ছোড়া গুলিতে তিনি বুকের ডান পাশে গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কে বা কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ বিজিবির কথিত তথ্যদাতা,

আপডেট: ১১:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬