০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নাশকতা মামলায় আরও ৯ জন আটক, মোট গ্রেপ্তার ১৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৩২

যশোরে দায়ের করা নাশকতা মামলায় আরও নয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় পাঁচজন এবং সোমবার (৩ আগস্ট) রাতে আরও দুটি পৃথক নাশকতা মামলায় চারজনকে আটক করা হয়। এ নিয়ে তিনটি মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামি করা হয়েছে রেলগেট এলাকার ইউসুফ, চাউলিয়ার জাহিদ, ডুমদিয়া খালপাড়ার আবু তালেব, একই গ্রামের ইমরান হোসেন, নীলগঞ্জ তাতীপাড়ার রিপন, হেলাঞ্চীর আব্দুল আলীম, মুরাদ উদ্দীন, দীপংকর কুমার, গোবিন্দপুরের হাসিবুর রহমান, বাঘারপাড়ার পান্তাপাড়ার জিএম, রায়পুরের শেখ লিয়ন এবং সদর উপজেলার ডহরসিংহ এলাকার মিজানসহ আরও কয়েকজনকে।

মামলার বাদী উল্লেখ করেন, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তিনি খবর পান যে, যশোর শহরের রামনগর মুড়লী এলাকায় একদল যুবক রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী ১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে মশাল মিছিল করছে। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অনুসন্ধানে জানা যায়, মিছিলটির সার্বিক আয়োজন করেছিলেন আনোয়ার হোসেন বিপুল।

এ মামলায় আটক হওয়া পাঁচজন হলেন—পুরাতন কসবার ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের রাকিবুল রহমান, টালিখোলা পুলিশ লাইন্স এলাকার আল আমিন এবং মনোহরপুরের সম্রাট হোসেন।

এছাড়া সোমবার রাতে আরও দুটি নাশকতা মামলায় আটক করা হয় আরও চারজনকে। তারা হলেন—পুরাতন কসবার সোহাগ খলিফা, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কোদালিয়া এলাকার সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন এবং ধোপাখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য মইনুর রহমান।

পুলিশ জানিয়েছে, নাশকতা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

যশোরে নাশকতা মামলায় আরও ৯ জন আটক, মোট গ্রেপ্তার ১৩

আপডেট: ১০:২৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬