০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক, ফেনীতে মূল আসামি গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৫০৯

ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে ফেরার পথে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও ধারণের ঘটনায় করা মামলার মূল আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল হোসেন ওই এলাকার মনির হোসেনের ছেলে। তিনি গোবিন্দপুর এলাকার মাদানিয়া মাদ্রাসার পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।

মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি হলেন সিলোনিয়া এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে সালমান (২০) এবং মো. মাহফুজ (১৯)। তারা দুজনই বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীর হাত ধরে তাকে উত্ত্যক্ত করেন কয়েকজন যুবক। এ সময় তারা ঘটনাটি টিকটক ভিডিওতে ধারণ করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর শিশুটির বাবা বিষয়টি জানতে পারেন। পরে তিনি ফেনী মডেল থানায় বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।

শিশুটির বাবা নুরুল আফসার বলেন, তাঁর ছোট মেয়ের সঙ্গে যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে আরও দুজন সহযোগী জড়িত ছিল। তবে পুলিশ জানিয়েছে, মামলায় এজাহারভুক্ত অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে উত্ত্যক্ত করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা এবং ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রযোজ্য সাইবার আইনের ধারায় মামলা করা হয়েছে। ঘটনার ভিডিওটিও মামলার গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এদিকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, ছয় বছর বয়সী শিশুটির বাবা থানায় মামলা করেছেন। মামলার পর গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বাধিক পঠিত

যশোর হাসপাতালে ভ্যানিটি ব্যাগ চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক

স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক, ফেনীতে মূল আসামি গ্রেপ্তার

আপডেট: ১১:৩২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬