০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাঘারপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫০৭

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বুধবার (২৯ জুলাই) বিকেলে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মসিয়ুর রহমান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল লস্কার এবং ৪ নম্বর নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল ইসলাম। এছাড়াও নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কমিটি, নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন

নারিকেলবাড়ীয়া ফুটবল একাডেমি, বাঘারপাড়া, যশোরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোরের ঝাউদিয়ার মুন্সি মেহেরুল্লাহ ক্লাব এবং মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ফুটবল একাদশ

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন আয়োজন গ্রামীণ পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর পাশাপাশি তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত

যশোরে জামায়াত আমীর অধ্যাপক গোলাম রসুলকে ঘিরে পারিবারিক বিরোধের মীমাংসা, এসপির গাড়ি ঘিরে সাময়িক উত্তেজনা

বাঘারপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: ০৭:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬