০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

শার্শায় এসএসসির কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে দিশেহারা শফিকুর রহমান,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫২৯

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা শফিকুর রহমানের এসএসসি পরীক্ষার কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডকুমেন্ট হারিয়ে গেছে। হারানো কাগজপত্র উদ্ধারে তিনি শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শফিকুর রহমান জানান, গত সোমবার (২৭ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজার এলাকায় অসাবধানতাবশত তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হারিয়ে যায়।

ডকুমেন্ট হারানোর পর তিনি জামতলা বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। হারানো নথির মধ্যে এসএসসি পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডকুমেন্ট রয়েছে বলে তিনি জানান।

শফিকুর রহমান (৫১) ফরিদ আলীর ছেলে এবং সালেয়া খাতুনের সন্তান। তার স্থায়ী ঠিকানা শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে।

ঘটনার পর তিনি শার্শা থানায় সাধারণ ডায়েরি করে হারানো কাগজপত্র উদ্ধারে প্রশাসন ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

শফিকুর রহমান বলেন, “আমার এসএসসি পরীক্ষার কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ায় আমি খুবই দুশ্চিন্তায় আছি। কোনো সহৃদয় ব্যক্তি যদি এগুলো পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় জমা দেওয়ার অথবা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।”

হারানো ডকুমেন্টের সন্ধান পেলে দ্রুত শফিকুর রহমান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি। এতে তার গুরুত্বপূর্ণ শিক্ষা ও ব্যক্তিগত কাগজপত্র ফিরে পেতে সহায়তা হবে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শার্শায় এসএসসির কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে দিশেহারা শফিকুর রহমান,

আপডেট: ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬