০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫১০

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি টহল দল অভিযান চালায়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ০৪:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬