আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ও যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনের আজ মঙ্গলবার (৪ আগস্ট) তিনি বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
গণসংযোগ চলাকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় ব্যবসায়ী, প্রবীণ নাগরিক, শ্রমজীবী মানুষ, যুবসমাজ, নারী ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, জলাবদ্ধতা, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন,
“বেনাপোলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। নাগরিক সেবার মানোন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং পৌরবাসীর জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমি জনগণের প্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে বেনাপোলকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবার মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পৌরবাসীর যেকোনো সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি, হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের এ ধরনের গণসংযোগ জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। তারা এলাকার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বেনাপোল পৌর এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। এ ধারাবাহিকতায় ইমদাদুল হক ইমদাদের গণসংযোগও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।




















