০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বেনাপোল পৌরসভা নির্বাচনী গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫১২

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ জোরদার করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এলাকা জুড়ে সাধারণ মানুষের দোয়া প্রার্থনা, ভালোবাসা আদান-প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি এক নিবিড় জনসংযোগ গড়ে তুলেছেন।

প্রতিদিনের ধারাবাহিকতায় গণসংযোগকালে তিনি বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ নাগরিক, ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তিত্ব এবং যুবসমাজের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন। গণসংযোগের প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে। রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করা কিংবা বাড়ি বাড়ি গিয়ে জ্যেষ্ঠ মা-বোনদের হাতে নিজের লিখিত প্রতিশ্রুতি ও প্রচারপত্র (লিফলেট) তুলে দেওয়ার মাধ্যমে তিনি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে

প্রচারণাকালে নিজের উন্নয়ন ভাবনার কথা জানিয়ে ইমদাদুল হক ইমদাদ বলেন,বেনাপোলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। উন্নত স্বাস্থ্যসেবা, যুবসমাজের কর্মসংস্থান, টেকসই ও নিরাপদ ড্রেনেজ ব্যবস্থা এবং সর্বাধুনিক নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে আমি আজীবন জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।”

এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও প্রবীণ নাগরিকেরা তাকে কাছে পেয়ে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার এই আন্তরিক উদ্যোগ ও প্রতিশ্রুতির প্রতি পূর্ণ সমর্থন জানান।

উক্ত নির্বাচনী গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত

চৌগাছায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বেনাপোল পৌরসভা নির্বাচনী গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ:

আপডেট: ১০:৫০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬