১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

অভিযোগ তদন্তে গিয়ে বাদীর পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫১৬

অভিযোগ তদন্ত করতে গিয়ে বাদীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলেকে সৌদি আরবে পাঠানোর পর একই গ্রামের মাহমুদুল সরকার চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি। অভিযোগটির তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানের ওপর।

তদন্তের অংশ হিসেবে এসআই মোস্তাফিজার রহমান একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। বিষয়টি পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী ঘটনাটির তদন্ত শুরু করেন।

তদন্ত চলাকালে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া যায় বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়। তদন্ত শেষে গত শুক্রবার (১০ জুলাই) পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তার প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন।

প্রতিবেদনের ভিত্তিতে রোববার (১২ জুলাই) এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

পুলিশের একাধিক সূত্র জানায়, এসআই মোস্তাফিজার রহমান এর আগে বগুড়া সদর থানায় কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ উঠেছিল। পরে প্রায় পাঁচ মাস আগে তাকে ধুনট থানায় বদলি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত এসআই মোস্তাফিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করতে আগ্রহ প্রকাশ করেননি।

সর্বাধিক পঠিত

অভিযোগ তদন্তে গিয়ে বাদীর পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

অভিযোগ তদন্তে গিয়ে বাদীর পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আপডেট: ১২:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬