১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় নিহত ৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫১৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। এতে সড়কে বিপুল পরিমাণ ডিম ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ডিম সংগ্রহ করতে ঘটনাস্থলে জড়ো হন।

এ সময় দ্রুতগতিতে আসা ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে অবস্থানরত লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের পরিচয় ও সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তারা নড়াইল এক্সপ্রেস বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ডিমবোঝাই একটি গাড়ি দুর্ঘটনার পর স্থানীয়রা সেটি উদ্ধারে এবং সড়কে ছড়িয়ে থাকা ডিম সরাতে এগিয়ে আসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লোকজনের ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন বলেন, “এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

এনসিটিবিতে প্রায় ৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় নিহত ৫

আপডেট: ১০:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬