০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে বাগআঁচড়া ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন, চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫০৬

শার্শা উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন বলেছেন, দল মনোনয়ন দিলে এবং জনগণ আস্থা ও সমর্থন দিলে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি বলেন, “দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ। বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কখনো নির্বাচন করব না। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, আধুনিক ও জনবান্ধব বাগআঁচড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

রুহুল আমিন জানান, নির্বাচিত হলে নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। সরকারি অনুদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অভিযোগ বাক্স স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারেন। প্রতি মাসে এসব অভিযোগ পর্যালোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক অবকাঠামো, কৃষি উন্নয়ন, যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করারও আশ্বাস দেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জানান, রুহুল আমিন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদের মতে, তিনি নির্বাচিত হলে বাগআঁচড়া ইউনিয়নে উন্নয়নের গতি বাড়বে, নাগরিক সেবার মান উন্নত হবে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

সবশেষে রুহুল আমিন ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাগআঁচড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের আস্থা ও সমর্থনই হবে আমার এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।”

সর্বাধিক পঠিত

জনসেবার অঙ্গীকার নিয়ে বাগআঁচড়া ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন, চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত

জনসেবার অঙ্গীকার নিয়ে বাগআঁচড়া ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন, চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত

আপডেট: ০৩:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬