০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যশোর জেলা বিএনপির ১১ জুলাইয়ের গণসমাবেশ স্থগিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৫৫১

বিরূপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যশোর জেলা বিএনপির উদ্যোগে আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য গণসমাবেশ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর জেলা বিএনপি এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে শনিবার যশোর শহরের জজ কোর্ট মোড়ে জেলা বিএনপির উদ্যোগে গণসমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে চলমান বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনসাধারণ এবং দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসূচিটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা বিএনপি জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে গণসমাবেশের নতুন তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নাম উল্লেখ রয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যশোর জেলা বিএনপির ১১ জুলাইয়ের গণসমাবেশ স্থগিত

আপডেট: ০৬:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬