০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে কমিউনিটি পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সচেতনতায় খেলাধুলার বার্তা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৫৪৯

যানবাহন নিরাপত্তা নিশ্চিত করা এবং বেনাপোল স্থলবন্দর এলাকায় যানজট নিরসনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশের উদ্যোগে “প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বেনাপোল বলফিল্ড মাঠে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ. কে. এম. আতিকুজ্জামান (সনি) এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর সেলিম

প্রীতি ম্যাচে দুই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মফিজুর রহমানশাহজাহান আলম। প্রচার সম্পাদক ছিলেন সাত্তার এবং ম্যাচ পরিচালনা করেন রেফারি মিজানুর রহমান

রোমাঞ্চকর এই ম্যাচ শেষে শিমুল ম্যান অব দ্য ম্যাচ এবং মাসুম ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন কামাল মোড়লসহ আয়োজক কমিটির সদস্যরা।

প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, যানবাহন নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

বেনাপোলে কমিউনিটি পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সচেতনতায় খেলাধুলার বার্তা

আপডেট: ০৬:০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬