০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যশোরে ৯১০ বোতল ফেনসিডিলের মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫০৮

ভারতীয় ৯১০ বোতল ফেনসিডিল বহনের দায়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিকআপ চালক মুক্তার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের একিম আলী মণ্ডলের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের রেজাউল শেখের ঘরজামাই। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনিসুর রহমান পলাশ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর ত্রিপুরাপাড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি এক টন ধারণক্ষমতার কাভার্ড পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপটির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ফেনসিডিল বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ এবং চালক মুক্তার হোসেনকে আটক করা হয়।

মামলার তদন্ত শেষে বেনাপোল পোর্ট থানার তৎকালীন পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে মুক্তার হোসেনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, সাজাপ্রাপ্ত মুক্তার হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

সর্বাধিক পঠিত

মনিরামপুরে জালিয়াতির মাধ্যমে কর্মচারী নিয়োগের অভিযোগ, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

যশোরে ৯১০ বোতল ফেনসিডিলের মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট: ০৬:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬