০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঝিকরগাছায় রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫১৪

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা পৌরসভার পারবাজার বিলপাড়া এলাকায় রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগে এক অসহায় পরিবারের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী এক ব্যক্তি রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে নির্মিত প্রাচীর ভেঙে দেন।

ভুক্তভোগী সালমা বেগমের অভিযোগ, তিনি ২০১২ সালে জনৈক আমিনুর রহমানের কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করে সেখানে টিনের ছাউনি দেওয়া একটি কুঁড়েঘরে তিন সন্তান, বৃদ্ধা মা ও পুত্রবধূকে নিয়ে বসবাস করে আসছেন। জীবিকা নির্বাহের জন্য তিনি সেলাইয়ের কাজ করেন এবং তার ছেলে আব্দুস সালাম ভ্যান-রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন।

সালমা বেগম ও স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকার বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে বিরোধপূর্ণ জমির কিছু অংশ নিয়ে প্রতিবেশীদের মধ্যে আপোষের ভিত্তিতে এওয়াজ (জমি বিনিময়) করা হয়েছিল। পরবর্তীতে ওই এলাকার বাসিন্দা কামরুল গাজীর কাছ থেকে ৭ শতক জমি কিনে নেন মফিজ উদ্দিন। পরে পাশের আরও ৩ শতক জমি কিনে সেখানে একটি দ্বিতল ভবন নির্মাণ করেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এরপর থেকেই মফিজ উদ্দিনের নজর পড়ে সালমা বেগমের বসতভিটা ও চলাচলের রাস্তার ওপর। সম্প্রতি তিনি সেখানে প্রাচীর নির্মাণ করে পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেন। এতে সালমা বেগমের পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে প্রাচীরটি ভেঙে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ৫ জুলাই ঝিকরগাছা প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কণ্ঠে সালমা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাকে ও তার পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান সরকার, আসাদুজ্জামান, সারোয়ার হোসেন, আব্দুল করিম, আব্দুস সালাম, শাকিব হোসেন, শাহিনা বেগম, সিমি আক্তার, মোমেনা বেগম, সেলিনা পারভীন, রহিমা বেগম, পাপিয়া আক্তারসহ আরও অনেকে। তারাও ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রতি সমর্থন জানান।

অন্যদিকে অভিযোগ উঠেছে, প্রকৃত ঘটনা আড়াল করতে অভিযুক্ত মফিজ উদ্দিন বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

বান্দরবানের পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত, একই পরিবারের প্রাণ গেল ৩ জনের

ঝিকরগাছায় রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

আপডেট: ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬