১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচনের দাবি, প্রেসক্লাব যশোরে স্মারকলিপি;

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫১৩

প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ সম্পন্ন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে ৮ আগস্ট থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরাম উদ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সদস্য সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ ওই সময় বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পর। ফলে গঠনতন্ত্রের চেতনার পরিপন্থীভাবে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে দাবি করেন তারা।

স্মারকলিপিতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, গত ৬ জুলাই অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সদস্যরা নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। ওই সভা থেকেই দাবি আদায়ের লক্ষ্যে “প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।

সদস্যদের দাবি, প্রেসক্লাবের গঠনতন্ত্রে অনিবার্য পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য কমিটির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও বর্তমানে দেশে কিংবা স্থানীয় পর্যায়ে এমন কোনো পরিস্থিতি নেই, যার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কোনো আইনগত কিংবা নৈতিক ভিত্তি নেই বলে তারা মনে করেন।

স্মারকলিপিতে বর্তমান কমিটির দুই বছরের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়, একটি লিফট স্থাপন ছাড়া দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এছাড়া ওই লিফট স্থাপনের অর্থায়নও পূর্ববর্তী কমিটির সময় অনুদান হিসেবে নিশ্চিত হয়েছিল। ফলে বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি করলে প্রেসক্লাব বা সদস্যদের কোনো বাস্তব উপকার হবে না বলেও দাবি করা হয়।

স্মারকলিপির স্বাক্ষরকারীরা বলেন, প্রেসক্লাব যশোর স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের গঠনতান্ত্রিক ধারাবাহিকতা ও সদস্যদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা জরুরি।

তারা আরও বলেন, আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্নের দাবি বাস্তবায়িত না হলে ৮ আগস্ট থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।

সর্বাধিক পঠিত

কক্সবাজারে ভয়াবহ বন্যা ও পাহাড়ধস: ১২ জনের মৃত্যু, প্লাবিত ৩৩ ইউনিয়ন

নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচনের দাবি, প্রেসক্লাব যশোরে স্মারকলিপি;

আপডেট: ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬