১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫৪৪

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে নেতাকর্মীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন।

ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম-সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা সমাবেশস্থল লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাভার মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের উৎস ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিস্ফোরণের প্রকৃতি ও দায়ীদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ,

আপডেট: ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬