০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫৭২

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নৈশবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে টানা দুই সপ্তাহ নজরদারি চালিয়ে রোববার (৫ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, কুয়ালালামপুর ও পুত্রাজায়া অভিবাসন কার্যালয় যৌথভাবে এবং কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহায়তায় ‘অপ কুতিপ’ নামে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিযানে মোট ৫০০ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তাদের মধ্যে ৪০৭ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় ২০০ জন বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ৭৫ জন নারী রয়েছেন।

তিনি জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থান, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দেশে থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যা প্রায় ৬টার দিকে অভিযান শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেক বিদেশি নাগরিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ আশপাশের এলাকায় লুকিয়ে থাকার চেষ্টা করলেও আগে থেকেই পুরো এলাকা নজরদারির আওতায় থাকায় শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।

হামশাহ ইনজাউ সাংবাদিকদের বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে, তামান মালুরি এলাকায় বিপুলসংখ্যক বিদেশি নাগরিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতেই বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, শুধু তামান মালুরি নয়, কুয়ালালামপুরের যেসব নৈশবাজার ও এলাকায় বিদেশি নাগরিকদের উপস্থিতি বেশি, সেসব স্থানেও পর্যায়ক্রমে চিরুনি অভিযান চালানো হবে। অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মালয়েশিয়া সরকার।

একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দানকারী নিয়োগকর্তা, ব্যবসায়ী, দালাল ও সিন্ডিকেটের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হামশাহ বলেন, অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না এবং পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি অভিবাসন-সংক্রান্ত অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

সর্বাধিক পঠিত

Step-by-step registration at WrBet Kenya: your path to gaming fun

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক

আপডেট: ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬