০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কৃষ্ণ সাগরে রুশ ট্যাংকার ধ্বংস করলো ইউক্রেন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৫১

কৃষ্ণ সাগরে রাশিয়ার দু’টি ট্যাংকার জাহাজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, গতকাল নাভাল ড্রোন ব্যবহার করে ‘কাইরোস’ এবং ‘ভিরাট’ নামের জাহাজ দু’টিকে ধ্বংস করা হয়েছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া জ্বালানি তেল বিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থের জোগান দিচ্ছে। এই কারণে মস্কোর জ্বালানি তেল এবং জ্বালানি ব্যবসার অবকাঠামোকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে হামলা পরিচালনা করছে ইউক্রেনীয় বাহিনী। ‘কাইরোস’ ও ‘ভিরাট’ ট্যাংকার দু’টি ধ্বংস করা সেই ধারাবাহিক আক্রমণেরই অংশ।
ধ্বংসের সময় জাহাজ দু’টি খালি ছিল। এগুলি তেল বোঝাই করে বিদেশযাত্রার উদ্দেশ্যে কৃষ্ণ সাগরের তীরবর্তী নোভোঅরাসিয়াস্ক শহরের দিকে যাচ্ছিল। যাত্রাপথেই ড্রোন হামলার শিকার হয়ে ট্যাংকার দু’টি ধ্বংস হয়।

সর্বাধিক পঠিত

যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু

কৃষ্ণ সাগরে রুশ ট্যাংকার ধ্বংস করলো ইউক্রেন

আপডেট: ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫