১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল তিন কিশোর বন্ধুর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫৫৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর–বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমদ রাহুল (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)

গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রাধানগর–বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত রায়হান আহমদ রাহুল ও জয়কে দ্রুত উদ্ধার করে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়।

অপর আহত জয়কে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণেই এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

একই মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হওয়া তিন কিশোর বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে গোয়াইনঘাটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে এ দুর্ঘটনা নিয়ে গভীর শোক ও আলোচনা চলছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

সিলেটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল তিন কিশোর বন্ধুর

আপডেট: ০৪:২০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬